রাজ্যে উধাও শীতের আমেজ

0
142
ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের জেরে লোপাট পশ্চিমবঙ্গে শীতের আমেজ। কলকাতায় রাতের তাপমাত্রা একধাক্কায় বেড়েছে ৩ ডিগ্রি। ফলে শির শিরে ঠাণ্ডার অনুভূতি এখন উধাও। তবে ডিসেম্বরের শুরুর দিকেই শীত ফিরতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

ডিসেম্বরের মাঝামাঝি জাঁকিয়ে শীত অনুভূত হবে পশ্চিমবঙ্গে। আবহাওয়া দফতর সূত্রে খবর, শনিবার ৪ জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা ও দুই মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোম-মঙ্গলবার পর্যন্ত এই ধরনের আবহাওয়া অনুভত হবে পশ্চিমবঙ্গে। জানা গিয়েছে, বঙ্গোপসাগের তৈরি নিম্নচাপ ইতিমধ্যেই ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। কিন্তু পর্যাপ্ত জলীয় বাষ্প না টানতে পেরে খুব বেশি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারেনি ফেঙ্গাল।

আবহাওয়া দফতর জানিয়েছে, সকালের দিকে হালকা শীত লাগলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অস্বস্তি থাকবে। উত্তরে কুয়াশার দাপট থাকলেও বড় কোনো সতর্কতা নেই। দার্জিলিং ও উত্তর দিনাজপুরে সকালের দিকে হালকা কুয়াশা, বেলা বাড়তেই পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে।