
১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৮ মে,বৃহস্পতিবার দেশজুড়ে পালিত হবে পবিত্র ঈদুল আজহা। সোমবার সন্ধ্যায় রাজধানীর জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত জানানো হয়। বৈঠক শেষে জানানো হয়েছে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার তথ্য পাওয়া গেছে। সে অনুযায়ী মঙ্গলবার, ১৯ মে থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। আগামী ৯ জিলহজ পবিত্র আরাফাতের দিন পালিত হবে ২৭ মে এবং পরদিন ১০ জিলহজ, অর্থাৎ ২৮ মে সারাদেশে উদ্যাপিত হবে পবিত্র ঈদুল আজহা।








