নির্বাচনে যত দেরি হবে, তত বাংলাদেশ পিছিয়ে যাবে: মির্জা ফখরুল

0
198
ছবি সৌজন্যে : এক্স
নির্বাচনের প্রস্তুতি নিতে নেতা-কর্মীদের মানুষের কাছে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মিজা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, নির্বাচনে যত দেরি হবে, তত বাংলাদেশ পিছিয়ে যাবে। বিনিয়োগ আসবে না। ইনভেস্টমেন্ট হবে না।
বিচারব্যবস্থা ভেঙে পড়বে। নির্বাচনের প্রস্তুতি নিতে মানুষের মধ্যে ভালোবাসা তৈরি করার নিদান দিয়েছেন তিনি। বিএনপিকে যেন মানুষ ভালোবাসে। এটাই তৈরি করতে হবে। সেই জন্য ত্যাগ স্বীকার করতে হবে বলেও দাবি করেছেন ফখরুল।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসকে ধন্যবাদ বলেছেন, ইউনূস বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে লন্ডনে কথা বলে ছাব্বিশ সালের ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নির্বাচনের একটি সময় ঠিক করেছেন।