বলিউডের সবচেয়ে ব্যয়বহুল ডিভোর্স

0
149
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

এখন বলিউডে তারকাদের বিচ্ছেদ মানেই কোটি কোটি টাকার মামলা। আর সেই তারকা যদি হন হৃতিক রোশন, তাহলে তো কথাই নেই। হৃতিক রোশন ও সুজান খানের বিয়ে যেমন আলোচিত হয়েছিল, তেমনই তাদের বিচ্ছেদ নিয়েও হয়েছে বিস্তর আলোচনা।

ঘটনা হল এটিই বলিউডের সবচেয়ে ব্যয়বহুল বিচ্ছেদ।নির্মাতা রাকেশ রোশনের ছেলে হৃতিক এবং অভিনেতা সঞ্জয় খানের মেয়ে সুজান শৈশবের বন্ধু। কাহো না পেয়ার হ্যায় দিয়ে হৃতিক যখন বলিউডে অভিষেকের অপেক্ষায়, তখনই সুজানের সঙ্গে তাঁর প্রেম চলছিল।চার বছর প্রেমের পর তাঁরা বিয়ে করেন। তাঁদের দুই ছেলে হৃহান ও হৃদান। এদিকে ২০১০ সালের কাইটস ছবির শুটিং চলাকালে হৃতিক ও সুজানের সম্পর্কে ফাটল ধরার গুঞ্জন শোনা যায়। ২০১৪ সালে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয়,শেষ হয় ১৪ বছরের দাম্পত্য জীবন। তবে বিচ্ছেদের পরও তাঁরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন,দুই সন্তানের যৌথ অভিভাবকত্ব পালন করছেন। প্রায়ই তাঁদের সন্তানদের নিয়ে একসঙ্গে ঘুরতে দেখা যায়। এর মধ্যে রিপোর্টে বলা হয়েছে,বিচ্ছেদ নিষ্পত্তিতে সুজান ৩৮০ কোটি টাকা পান। নগদ অর্থ, সম্পত্তি, বিনিয়োগ বা অন্য কোনো সম্পদ,কোন পথে এই অঙ্ক তাঁকে দেওয়া হয়েছিল, তা প্রকাশ করা হয়নি।

তবু এটি বলিউডের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল বিচ্ছেদ হিসেবে রেকর্ড গড়ে। এদিকে বর্তমানে হৃতিক প্রেম করছেন অভিনেত্রী সাবা আজাদের সঙ্গে, আর সুজান সম্পর্কে আছেন আর্সলান গোনির সঙ্গে। হৃতিককে দেখা যাবে ওয়ার টু ছবিতে।