গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home Sports সবচেয়ে দামি গোলরক্ষক কেপা এবার আর্সেনালে

    সবচেয়ে দামি গোলরক্ষক কেপা এবার আর্সেনালে

    0
    153
    ছবি সৌজন্যে : এক্স

    দীর্ঘদিন পর নতুন চ্যালেঞ্জ নিতে চেলসির অধ্যায় শেষ করলেন কেপা আরিজাবালাগা।ইংলিশ প্রিমিয়ার লিগের আরেক জায়ান্ট আর্সেনালে যোগ দিয়েছেন স্প্যানিশ গোলরক্ষক কেপা।

    এক বিবৃতিতে কেপার দলভুক্তির বিষয়টি নিশ্চিত করেছে আর্সেনাল।যদিও চুক্তির মেয়াদ বা ট্রান্সফার ফি প্রকাশ করেনি লন্ডনের ক্লাবটি। তিন বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন কেপা, যার মূল্য প্রায় ৫০ মিলিয়ন পাউন্ড। উল্লেখ্য ২০১৮ সালে আথলেতিক বিলবাও থেকে রেকর্ড ৭১ মিলিয়ন পাউন্ডে চেলসিতে যোগ দেন কেপা। সেই অর্থের অঙ্ক তাকে এখনও বিশ্বের সবচেয়ে দামি গোলরক্ষকের মর্যাদা দিয়ে রেখেছে।চেলসির হয়ে ১৬৩টি ম্যাচ খেলেছেন তিনি।ব্লুজদের হয়ে ইউরোপা লিগ, চ্যাম্পিয়ন্স লিগ এবং ক্লাব বিশ্বকাপ জয়ের স্মৃতিও রয়েছে তার ঝুলিতে।এরপর গত দু’ সিজনে লিয়েনে খেলেছেন ভিন্ন দুটি ক্লাবে।

    এক সিজন রিয়াল মাদ্রিদে এবং শেষ সিজন বোর্নমাউথে।রিয়ালের হয়ে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগের ট্রফিও জিতেছেন অভিজ্ঞ গোলরক্ষক কেপা আরিজাবালাগা। আর্সেনালে কেপা ১৩ নম্বর জার্সি পরবেন। সেখানে প্রথম একাদশে জায়গা পেতে তাকে লড়তে হবে বর্তমান গোলরক্ষক দাভিদ রায়ার সঙ্গে।