
অ্যাকশন সিনেমার ভিড়ে চলতি বছরে রোমান্টিক সিনেমা সাইয়ারা দিয়ে বক্স অফিসে বাজিমাত করেছেন নতুন জুটি আহান পাণ্ডে ও নায়িকা অনীত পাড্ডা।দর্শকদের প্রিয় হয়ে উঠেছেন।
শুধু তাই নয়, ২০২৫ সালের আইএমডিবির সবচেয়ে জনপ্রিয় ভারতীয় তারকাদের তালিকায় শীর্ষস্থানে ওঠে এসেছেন এই দুই নতুন তারকা।এই র্যাঙ্কিং নির্ধারিত হয়েছে বিশ্বব্যাপী প্রতি মাসে ২৫ কোটি দর্শকের পৃষ্ঠাপ্রদর্শনের ওপর ভিত্তি করে।এটি পরিচালক মোহিত সুরির জন্যও বিশেষ।তিনি আইএমডিবির জরিপে সবচেয়ে জনপ্রিয় ভারতীয় পরিচালকের তালিকায় শীর্ষে আছেন।এর আগে আহান ও অনীত আগস্ট মাসে আইএমডিবির ব্রেকআউট স্টার পুরস্কার পেয়েছিলেন। এটি নতুন প্রতিভার প্রমাণ হিসেবে বিবেচিত হয়।ভারতের সবচেয়ে জনপ্রিয় তারকা হওয়ার খবরে আহান পাণ্ডে বলেছেন, প্রথম সিনেমা দিয়ে আইএমডিবির সবচেয়ে জনপ্রিয় ভারতীয় তারকাদের তালিকায় শীর্ষে থাকা এক স্বপ্নের মতো। এটি তাঁকে তাঁর কাজের প্রতি আরও দায়িত্বশীল করে তুলবে।ভবিষ্যতের আরও ভালো কাজে উৎসাহ যোগাবে।তিনি পরিচালক সুরি, যশ রাজ ফিল্মসের প্রধান আদিত্য চোপড়া, কাস্টিং পরিচালক শনু শর্মা এবং প্রযোজক অক্ষয়ে বিধানিকে ধন্যবাদ জানিয়েছেন।এ তালিকায় প্রথম স্থানে রয়েছেন আহান পাণ্ডে এবং দ্বিতীয় অনীত পাড্ডা।
শীর্ষ ১০ তারকার মধ্যে আরো রয়েছেন আমির খান, ইশান খট্টর ,লক্ষ্যা ,রাশমিকা মান্দানা, কল্পনা প্রিয়দর্শন, তৃপ্তি দিমরি ,রুক্ষ্মিনী বাসান্ত এবং ঋষভ শেঠি।








