গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home Kolkata আন্দোলনের ‘লক্ষ্মণরেখা’ আছে, বার্তা মুখ্যমন্ত্রীর

    আন্দোলনের ‘লক্ষ্মণরেখা’ আছে, বার্তা মুখ্যমন্ত্রীর

    0
    80
    ছবি সৌজন্যে : নিজস্ব
    আন্দোলন করার একটি নির্দিষ্ট সীমা লক্ষণরেখা রয়েছে, চাকরিহারা যোগ্য শিক্ষকদের স্মরণ করিয়ে দিয়ে এমনটাই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
    তিনি বলেছেন,  আন্দোলনরত শিক্ষকদের জন্য তাঁর যথেষ্ট সিমপ্যাথি ছিল। থাকবে। তিনি বলেছিলেন, রিভিউ করবেন। কোর্টে কিছু বাধ্যবাধকতা থাকে। সরকারের তরফে রিভিউ পিটিশনও করা হয়েছিল। তবে, আদালত কোনও সিদ্ধান্ত নিলে মানবেন না বলতে পারেন না। এখনও কারও মাইনে বন্ধ হয়নি। গ্রুপ সি, ডি কর্মীদের স্কিম করে মাইনে দেওয়া হচ্ছে। এই আন্দোলনে যারা উসকানি দিচ্ছে তারাই মামলা করেছে। নাটের গুরুরা, স্বার্থরক্ষার গুরু হয়ে যায় তাহলে মুশকিল। রাজ্য সরকারের উপর ভরসা রাখা উচিত ছিল। শিক্ষকদের কাছ থেকে সৌজন্য, সম্মান আশা করা যায়। মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেছেন, কাউকে আটকে রাখা যায় না।
    রাস্তা অবরোধ করে কারও সমস্যা করা যায় না। অন্তঃসত্ত্বাকে আটকে রাখা হচ্ছে। এক পরীক্ষার্থীকে বেরতে দেওয়া হয়নি। ঝাঁপ দিয়েছে। পা ভেঙে হাসপাতালে ভর্তি।