
ডিজে মামলায় সিআইডি দফতরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাজিরা দেওয়ার দিনেই ১২১ নম্বর কালীঘাটে এসে পৌঁছে গিয়েছেন কলকাতা পুরসভার আধিকারিকরা।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির মাপজোক করেছেন আধিকারিকরা। বাড়ির আউটসাইড মাপ, লেন , ফুটপাত ঠিকমতো ছাড় দেওয়া হয়েছে কিনা, ফুটপাতের কোনও অংশ দখল করা রয়েছে কিনা, সেইসব মাপ নিয়েছেন আধিকারিকরা। পাশাপাশি ইতিমধ্যেই ১৮৮ এ হরিশ মুখার্জি রোডে শান্তিনিকেতনে মাপ নেওয়া হয়েছে। আগেই কলকাতা পুরসভার তরফে নির্দেশ দেওয়া হয়েছে, অভিষেকের বাড়ির অন্দরমহলের নতুন স্কেচ-সহ এলিভিশন কপি জমা দিতে হবে।
অভিষেকের আত্মীয়দের মিলিয়ে মোট ১৭টি সম্পত্তিতে এই নোটিস পাঠানো হয় বলে সূত্রের খবর।
