গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home South 24 Pgs মাঠ খুঁড়ে উদ্ধার নাবালিকার নগ্ন দেহ, তপ্ত বাসন্তী

    মাঠ খুঁড়ে উদ্ধার নাবালিকার নগ্ন দেহ, তপ্ত বাসন্তী

    0
    242
    ছবি সৌজন্যে : নিজস্ব
    মাঠ খুঁড়ে নাবালিকার নগ্ন দেহ উদ্ধারে ধর্ষণ- ধর্ষণ-খুনের অভিযোগ উত্তেজনা ছড়িয়েছে বাসন্তীতে। সোমবার আর জি কর মামলার সাজা ঘোষণা হয়েছে।
    সেই দিনেই দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে নাবালিকার দেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা। জানা গিয়েছে ১২ দিন ধরে নিখোঁজ ছিল ক্লাস এইটের ওই ছাত্রী। পরিবারের তরফে বাসন্তী থানায় অভিযোগও জানানো হয়েছিল। কিন্তু খোঁজ মেলেনি। সোমবার বিকেলে বাড়ির কাছে একটি মাঠ খুঁড়ে দেহ উদ্ধার হয়।
    স্থানীয় কয়েকজন যুবকের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগ তোলে পরিবার। দেহ উদ্ধারের পর পুলিশ ময়নাতদন্তের জন্য নিয়ে যেতে চাইলে বাধা দেয় গ্রামবাসীরা।