
বিহারের প্রাচীন শহর এবং অন্যতম জনপ্রিয় তীর্থক্ষেত্র গয়া-র নতন নাম হয়েছে গয়া জি। বিহারের মন্ত্রিসভা এই নামবদলের প্রস্তাবে অনুমোদন দিয়েছে।
বিহারের মন্ত্রী তথা গয়ার বিধায়ক প্রেম কুমার জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই এই নাম পরিবর্তন করার পরিকল্পনা ছিল।
শহরবাসীদের ভাবাবেগকে আঘাত না করেই মুখ্যমন্ত্রী নীতীস কুমার নাম বদলের প্রস্তাবে সম্মতি দিয়েছেন। বিহারের অতিরিক্ত মুখ্যসচিব জানিয়েছেন, এই শহরের পৌরাণিক, ঐতিহাসিক এবং ধর্মীয় গুরুত্বকে প্রাধান্য দিয়েই গয়ার নাম বদলে গয়া জি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
