গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Entertainment বদলে গেল সিনেমার নাম

    বদলে গেল সিনেমার নাম

    0
    101
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

    আয়ুষ্মান খুরানা ও শর্বরী ওয়াঘকে নিয়ে নতুন সিনেমা নির্মাণ করছেন সুরজ বরজাতিয়া।শুরুর দিকে ছবিটির নাম ছিল,প্রেম কি শাদি।

    এবার শোনা যাচ্ছে,ছবিটির নাম বদলে রাখা হয়েছে,ইয়ে প্রেম মোল লিয়া। সম্প্রতি রবীন্দ্র সিং ভাদৌরিয়া নামে এক ফটোগ্রাফার ইনস্টাগ্রামে একটি ছবি আপলোড করেছেন যেখানে ছবিটির ক্ল্যাপবোর্ডের পাশে একটি ডিএসএলআর ক্যামেরা রাখা আছে। ক্ল্যাপবোর্ডে স্পষ্টভাবে ছবির নাম উল্লেখ করা হয়েছে,ইয়ে প্রেম মোল লিয়া। রিপোর্ট অনুসারে, কান্দিভালিতে এক সপ্তাহব্যাপী শুটিং সম্পন্ন হয়েছে।এই শিডিউলে সুরজ বরজাতিয়া বিশাল আকারে শুটিং করেছেন,যেখানে আয়ুষ্মান খুরানা, শর্বরী, অন্যান্য অভিনেতা এবং ২০০ জন ব্যাকগ্রাউন্ড ড্যান্সার রয়েছেন। রিপোর্টে আরো বলা হয়েছে, ছবির পরবর্তী শিডিউল এই সপ্তাহে। মেহবুব স্টুডিওতে হবে শুটিং। বান্দ্রার শুটিং ভেন্যুতে, দলটি ৮০ ভাগ শুটিং শেষ করার পরিকল্পনা করেছে, যার পরে কিছু বাইরের অংশ বাকি থাকবে।

    সব কিছু ঠিকঠাক থাকলে, সিনেমাটির শুটিং ২০২৬ সালের জানুয়ারির মধ্যে শেষ হবে। জানা গেছে, ছবিটিতে অনুপম খের, সীমা পাহওয়া এবং সুপ্রিয়া পাঠকও গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন।