
মুখ্যমন্ত্রী ও বিরোধী দলনেতার অনুপস্থিতিতেই বিহার বিধানসভায় লঞ্চ হল ন্যাশনাল ই- বিধান এপ্লিকেশন বা নেভা। লোকসভার স্পিকার ওম বিড়লা শনিবার এটি উন্মোচন করেছেন।
ঘটনাচক্রে শনিবার বিহার বিধান স্থাপনা দিবস হিসেবে পালিত হয়। এই মর্মে কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন , বিহার বিধানসভার একটি বিশাল বড় কার্যক্রম যা বিহার বিহার বিধানসভায় দেখা গেল। বিহারের বিধানসভার সকল জনগণকে ও সদস্যদের শুভেচ্ছা। পুরো বিধানসভার কাজ পেপারলেস পদ্ধতিতে করার জন্য এই উদ্যোগ।
ডিজিটাল মাধ্যমের ফলে সব বিধায়কদের কাজে আরো গতি আসবে বলে আশা করা হচ্ছে।রাজ্যের সংসদ বিষয়ক মন্ত্রী বিজয় কুমার চৌধুরী বলেছেন, মুখ্যমন্ত্রীর এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল, কিন্তু তাঁর ইতিমধ্যে নির্ধারিত ব্যস্ততার কারণে তিনি বিধানসভার স্পিকারের অনুমতি নিয়ে সেখানে উপস্থিত ছিলেন না।







