বিশ্বজুড়ে ‘ইসিআই-নেট’ লঞ্চ করল জাতীয় নির্বাচন কমিশন 

0
60
ছবি সৌজন্যে : এক্স

ইসিআই-নেট -এর আনুষ্ঠানিক উদ্বোধন করল জাতীয় নির্বাচন কমিশন। ইন্ডিয়া ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ডেমোক্রেসি এন্ড ইলেকশন ম্যানেজমেন্ট ২০২৬ অনুষ্ঠানে এই মোবাইল আপ্লিকেশনটির শুভ সূচনা করলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার।

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেছেন , ভারতে ১০০ কোটি ভোটার। আর স্বাভাবিকভাবেই ভোটারদের ভোট সম্বন্ধীয় সমস্ত প্রশ্ন নিরসনের জন্য একটি একক মোবাইল আপ্লিকেশনের প্রয়োজনীয়তা বারবার অনুভূত হয়েছে , যা নির্বাচনের স্বচ্ছতা রক্ষা করতে ও জনগণের আস্থা অর্জনে সহায়ক হবে। ভোটারদের সুবিধার কথা মাথায় রেখেই একটি সহজ আপ্লিকেশন ‘ইসিআই-নেট’ লঞ্চ করা হয়েছে। যার মাধ্যমে এক ছাতার তলায় ভোটাররা সমস্ত পরিষেবা পায়। ইংরেজি সহ ২২ টি ভাষায় এটি ব্যবহার করা যাবে। বিহার নির্বাচনের সময় আপ্লিকেশনটির পাইলট রান করা হয়েছিল।

বর্তমানে সমগ্র বিশ্বজুড়ে অনুষ্ঠানিকভাবে এর ব্যবহার চালু করা হল।তিনি আরও বলেন, প্রায় ৪০ টি আপ্লিকেশন ও পোর্টালকে একত্র করে এই এপ্লিকেশনটি প্রস্তুত করা হয়েছে। প্রসঙ্গত, দেশজুড়ে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের আবহে ভোটাররা যখন বারংবার হয়রানির স্বীকার হচ্ছে তখন জাতীয় নির্বাচন কমিশনের এই পদক্ষেপ নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ এমনটাই মোট রাজনৈতিক বিশ্লেষকদের।