প্রকাশিত সিপিএম-র কেন্দ্রীয় কমিটির নতুন বই 

0
21
ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া
স্বাধীনতা সংগ্রামে ভারতের কমিউনিস্ট আন্দোলনের ভূমিকা নিয়ে প্রকাশিত হয়েছে নতুন বই কমিউনিজম এন্ড ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল। বইটির লেখক শুভম শর্মা। ৮ জুলাই জ্যোতি বসু সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চ-এর উদ্যোগে বইটি প্রকাশিত হয়েছে।
বর্তমানে বইটি ন্যাশনাল বুক এজেন্সি-র সমস্ত বিক্রয়কেন্দ্রে পাওয়া যাচ্ছে। বইটির মূল্য রাখা হয়েছে ১০০ টাকা। তবে পাঠকদের জন্য রয়েছে ২০ শতাংশ ছাড়। অনলাইনেও-এর মাধ্যমে বইটি অর্ডার করা যাবে। এদিকে, নয়াদিল্লির হরকিশন সিং সুরজিৎ ভবনে চলছে সিপিআই (এম)-এর কেন্দ্রীয় কমিটির বৈঠক। দলের পলিটব্যুরো সদস্য বি. ভি. রাঘাভুলু বৈঠকে সভাপতিত্ব করছেন। আগামী ১৩ জুলাই পর্যন্ত চলবে এই বৈঠক। শনিবার সকালের অধিবেশনে দলের সাধারণ সম্পাদক এম. এ. বেবি রাজনৈতিক রিপোর্ট পেশ করেন।