গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home National নতুন শ্রম কোড ‘শ্রমিক-বিরোধী’, সরব খাড়গে

    নতুন শ্রম কোড ‘শ্রমিক-বিরোধী’, সরব খাড়গে

    0
    18
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    কেন্দ্রের কার্যকর করা নতুন শ্রম কোড আদতে সম্পূর্ণভাবে শ্রমিক বিরোধী। চিঠি দিয়ে এভাবেই সুর চড়িয়েছে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। এক বিবৃতিতে মল্লিকার্জুন খাড়গে দাবি করেছেন যে, শ্রম আইনগুলো শ্রম সুরক্ষা দুর্বল করে দেবে এবং অনিরাপদ নিয়োগ পদ্ধতির পথ খুলে দেবে, যা সারা দেশের লক্ষ লক্ষ শ্রমিককে প্রভাবিত করবে।
    কেন্দ্র সরকার তার স্বভাবসুলভ কাপুরুষোচিত ভঙ্গিতে বিধানসভা নির্বাচন শেষ হওয়ার অপেক্ষা করেছিল এবং এরপর ২০২৬ সালের ৮ ও ৯ মে ধারাবাহিক গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে চারটি শ্রমিক-বিরোধী শ্রম আইন জারি করে।
    কংগ্রেস প্রধান অভিযোগ করেছেন যে নতুন কাঠামোটি যথেচ্ছ নিয়োগ ও ছাঁটাই নীতি, চুক্তিভিত্তিক নিয়োগ এবং শ্রমিক সংঘ গঠনের সীমিত সুযোগকে উৎসাহিত করবে, যা তাঁর মতে সংগঠিত ও অসংগঠিত উভয় খাতের শ্রমিকদের ওপর বিরূপ প্রভাব ফেলবে।