গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Entertainment নতুন সুপারম্যান: রোমাঞ্চকর অডিশনের গল্প 

    নতুন সুপারম্যান: রোমাঞ্চকর অডিশনের গল্প 

    0
    220
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    বিশ্বের অন্যতম জনপ্রিয় সুপারহিরো সিনেমার সুপারম্যান চরিত্রে এবার দেখা যাবে নতুন অভিনেতা ডেভিড কোরেনসওয়েট। ছবিটি মুক্তির আগেই সুপারহিরো সাজার সুযোগ পাওয়ার নিজের অভিজ্ঞতা ও রোমাঞ্চকর অডিশনের গল্প শেয়ার করে নিয়েছেন তিনি।

    সম্প্রতি এক সাক্ষাৎকারে ডেভিড জানিয়েছেন তিনি কোনওদিন সুপারম্যান হতে চাননি। কারণ তাঁর পক্ষে এটা কখনওই সম্ভব হবে বলে মনে করতেন না। তিনি বলেছেন, একদিন বাড়ির সিঁড়িতে উঠে বাল্ব বদলাচ্ছিলেন ঠিক সেই সময়ই ফোন আসে তাঁর এজেন্টের। সে জানালো- ডেভিড, তুমি নিশ্চয়ই জানো কী নিয়ে ফোন করছি। আমি বললাম, না, জানি না তো। কী ব্যাপার? কোনও ছবির জন্য? টপ গান-৩  নাকি? জবাবে শুনলেন , না, সুপারম্যান ছবির অডিশন আছে ,তাই নিজের টেপ পাঠাও আর ব্যাপারটা সিরিয়াস। কোনও গড়বড় করবে না কিন্তু।ডেভিড আরও জানান, সুপারম্যানের বিখ্যাত লুইস লেনের সাক্ষাৎকারের দৃশ্যটিই ছিল তার অডিশনের দৃশ্য।পরবর্তী স্ক্রিন টেস্টে তাকে সুপারম্যানের স্যুট পরেই অভিনয় করতে হয়। যেভাবে ক্রিস্টোফারের রিভের সুপারম্যানের স্যুট পরে অডিশন দিয়েছিলেন হেনরি কেভিল ঠিক সেভাবেই তিনিও হেনরির পরা সেই সুপারম্যানের স্যুট পরে অডিশন দিয়েছিলেন । তবে মানতেই হবে সেই মুহূর্তটা ছিল আইকনিক।অভিনেতা ডেভিড কোরেনসওয়েট আরও জানিয়েছেন, তিনি আগের সব সুপারম্যান সিনেমা দেখেছেন। ক্রিস্টোফার রিভ, ব্র্যান্ডন রাউথ থেকে হেনরি কেভিল পর্যন্ত। আর যখন শেষমেশ তাকেই এই জনপ্রিয় সুপারহিরোর চরিত্রে অভিনয়ের জন্য বাছাই করা হয় তা জানাতে পরিচালক জেমস গান নিজেই ফোন করেছিলেন।নতুন এই সুপারম্যান অভিনেতার কথায়। উনি একটা অচেনা নম্বর থেকে ফোন করছিলেন। ডেভিড কোরেনসওয়েট তো প্রথমে বলেই ফেলেছিলেন, নিজেকে প্রমাণ করো তুমি সত্যিই জেমস গান, এরপর তিনি বললেন, তুমি সুপারম্যান চরিত্রটার জন্য নির্বাচিত হয়েছ… এখন ভাল একজন ট্রেনার নিও, শক্তপোক্ত চেহারা বানাও।

    বিশেষ করে কাঁধের মাংসপেশি তৈরি কর। শুনে তো বেশ মজা লেগেছিল ডেভিড কোরেনসওয়েট-র।