ধনী-দরিদ্র অসাম্য বৃদ্ধি, নীতি আয়োগের রিপোর্টে উদ্বেগ

0
193
DHONI DARIDRO ASAMYO BRIDDHI NITI AYOG ER REPORT A UDBEG
DHONI DARIDRO ASAMYO BRIDDHI NITI AYOG ER REPORT A UDBEG

আয়ের মাপকাঠিতে মোদীর আমলে বেড়েছে ধনী-দরিদ্র অসামা। এমনই উদ্বেগ প্রকাশ পেয়েছে নীতি আয়োগের রিপোর্টে। পাশাপাশি নারী-পুরুষের বৈষম্যও প্রকাশ পেয়েছে। লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বিরোধীদের অন্যতম অস্ত্রই ছিল, মোদী জমানায় ধনী-গরিবের অসাম্য।

নীতি আয়োগ জানিয়েছে, রাষ্ট্রপুঞ্জ যে সুস্থায়ী উন্নয়নের লক্ষ্য স্থির করেছে, তার সূচকে অসাম্যের মাপকাঠিতে ভারতের মান খারাপ হচ্ছে। ২০২৩- ২৪ অর্থ বছরে ভারতের স্কোর ১০০-র মধ্যে মাত্র ৬৫। ২০১৮-তে ভারতের স্কোর ছিল ৭১। ২০২০-২১- এ স্কোর কমে ৬৭ হয়েছিল। এ বার তা ৬৫ হয়েছে। সুস্থায়ী উন্নয়নে লক্ষ্যের সূচকে কেরল, উত্তরাখণ্ড সব থেকে ভাল ফল করেছে। বিহারের ফল সব থেকে খারাপ। পশ্চিমবঙ্গ রয়েছে ১৬-তম স্থানে। দারিদ্র দূরীকরণ, ক্ষুধার নিবৃত্তি, শিক্ষার মান, আর্থিক বৃদ্ধির মতো সূচকে পশ্চিমবঙ্গ দ্বিতীয় সারির রাজ্যগুলির মধ্যে রয়েছে। লিঙ্গ বৈষম্যের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের স্থান শেষের সারির রাজ্যগুলির মধ্যে অবস্থান করছে। পরিকাঠামো, দূষণমুক্ত জ্বালানির মতো মাপকাঠিতে পশ্চিমবঙ্গ প্রথম সারির রাজ্যগুলির মধ্যে রয়েছে।