
৭ হাজারের গণ্ডি ছাড়িয়ে দেশের সক্রিয় কোভিড রোগীর সংখ্যা আট হাজার হুইছুঁই। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পোর্টালে প্রকাশিত তথ্য অনুসারে ভারতে এই মুহূর্তে ৭ হাজার৪০০ জন অ্যাক্টিভ কোভিড রোগী রয়েছেন। সবথেকে গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গে সম্পর্কে যদিও পোর্টালে লেখা রয়েছে অ্যাওয়েটেড অর্থাৎ, তথ্য আপলোড করা বাকি রয়েছে।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৬৯ জন কোভিড আক্রান্ত এবং ১ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে শনিবার বিকাল পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে গোটা দেশে মৃত্যু হয়েছে ৮৭ জনের। কোভিড সংক্রমগ্র দিক থেকে শীর্ষস্থানে রয়েছে কেরালা।
দক্ষিণের ওই রাজ্যে ২১০৯ জন সক্রিয় রোগী রয়েছেন। দ্বিতীয় স্থানে রয়েছে গুজরাট। সেখানে সক্রিয় রোগীর সংখ্যা ১ হাজার ৪৩৭। এরপরই হয়েছে দিল্লি, মহারাষ্ট্র। মহারাষ্ট্রে চারজন, কেরালায় তিনজন, এবং রাজস্থান ও তামিলনাডুতে একজন করে করোনা সংক্রমিত রোগী মারা গেছেন।
