
পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৯৬-এ। গত ২৪ ঘণ্টাতেই রাজ্যে আক্রান্ত হয়েছেন ৫৮ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, দেশের মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৩৬৪। করোনায় একদিনে মৃত্যু হয়েছে ৪ জনের। একদিনে সবথেকে বেশি আক্রান্তের খোঁজ মিলেছে কেরালায়। একদিনে আক্রান্ত হয়েছে ১৯২ জন।
এই নিয়ে কেরালার আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ১৬৭৯-এ। সংক্রমণে দ্বিতীয় স্থানেই রয়েছে গুজরাট। একদিনেই রাজ্যে ১০৭ জন করোনা আক্রান্ত হওয়ায় মোট আক্রান্তের সংখর ৬১৫-এ বেড়ে দাঁড়িয়েছে। তৃতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ।
রাজ্যে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৫৮ জন। আক্রান্তে সংখ্যা বাড়লেও, কিছুটা স্বস্তি মিলছে সুস্থতার হারেও। হাসপাতাল থেকে ছুটি পেয়েছেন ৪ হাজার ৭২৪ জন বা ৪৬ দশমিক পাঁচ সাত শতাংশ রোগীই।









