ম্যাচের সংখ্যা বাড়তে চলেছে আইপিএলে

0
224
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

ম্যাচের সংখ্যা বাড়তে পারে আইপিএলে। আরও ২০টি বেশি ম্যাচ খেলবে ফ্র্যাঞ্চাইজিগুলো। সেই পরিকল্পনা ধরেই এগোচ্ছে বিসিসিআই। আর সেই তথ্য জানিয়েছেন আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল। সামনের মরশুম থেকেই কি সেটা শুরু হতে চলেছে? দলও কি বাড়বে আইপিএলে?

সেই সব বিষয়ে মুখ খুলেছেন অরুণ ধুমাল।এখন আইপিএলে খেলে ১০টি দল। মোট ম্যাচ সংখ্যা ৭৪। যদিও সব দল একে অপরের বিরুদ্ধে খেলার সুযোগ পায় না। ২০২২ থেকে এই পদ্ধতি চালু হয়েছে।নতুন ফরম্যাটে মোট ৯৪টি ম্যাচ হবে।তবে কোনও দল যুক্ত করার ভাবনা নেই বোর্ডের।ঘরে-বাইরে পদ্ধতি অনুসরণ করলেই মোট ম্যাচ সংখ্যা ৯৪ হয়ে যাবে। ২০২৮ সাল থেকে এই ফরম্যাট শুরুর কথা ভাবছে বোর্ড।আসলে আন্তর্জাতিক ক্রিকেটের ফিউচার ট্যুর প্রোগ্রাম বা এফটিপি’র ক্যালেন্ডারের মধ্যে আলাদা সময় থাকে আইপিএলের। ফলে সুদূরপ্রসারী ভাবনা ছাড়া সময় বাড়ানো সম্ভব নয়।

যেমন, ২০২৪-এ আইপিএলের পরই ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ। আবার অস্ট্রেলিয়া সফর, চ্যাম্পিয়ন্স ট্রফির পরই শুরু হয়েছে এবারের আইপিএল। ফলে সময়ের অভাব স্পষ্ট। তাছাড়া সম্প্রচার স্বত্ব সংক্রান্ত জটিলতাও রয়েছে। তার পরবর্তী চক্র ছাড়া নতুন ফরম্যাট চালু করা সম্ভব নয়।