
যুবভারতীকাণ্ডে রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী দল বা সিট-র সদস্য সংখ্যা ৪ থেকে বাড়িয়ে ৮ করা হয়েছে। যবভারতীতে ভাঙচুরের ঘটনার তদন্তে মঙ্গলবারই সিট গঠন করা হয়।
৪ সদস্যের সিট-এ রয়েছেন রাজ্যের নিরাপত্তা অধিকর্তা পীযূষ পাণ্ডে, এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামিম, এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার এবং ব্যারাকপুর পুলিশের কমিশনার মুরলীধর। এবার সেই সিটের সদস্য সংখ্যা ৪ থেকে বাড়িয়ে ৮ করা হয়েছে। ডিএসপি পদমর্যাদার এক আধিকারিকও সিটে অন্তর্ভুক্ত করা হয়েছে। এদিকে তদন্তের গাতি বাড়াতে যুবভারতী পরিদর্শন করেছে ফরেনস্কি টিম। ঘটনার দিন ঠিক কী ঘটেছিল, তার পুনর্নির্মাণে মাঠের বিভিন্ন অংশের ভিডিওগ্রাফি করা হয়েছে।
মাঠের মধ্যে পড়ে থাকা বোতলও সংগ্রহ করেছেন ফরেনসিক টিম। মুখ্যমন্ত্রীর তৈরি করে দেওয়া প্রাক্তন বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বে তদন্ত কমিটিই সিট গঠনের সুপারিশ করেছিল।








