বাড়তে পারে ‘বিদ্রোহী’ বিধায়কের সংখ্যা : ঋতব্রত

0
13
ছবি সৌজন্যে : নিজস্ব
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দলে ক্যুইজ মাস্টারের ভাঁড়ামো সংসদ পর্যন্ত পৌঁছে গেছিল। নাম না করে ডেরেক ও’ব্রায়েনকে কড়া আক্রমণ করেছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।
তাঁর আরও মন্তব্য, সময় যত এগোবে, বিদ্রোহী বিধায়কদের সংখ্যা বাড়বে। বহু মানুষের ইচ্ছার ঐক্য মিলে যাওয়া গুরুত্বপূর্ণ। সুখেন্দু শেখর যা বলেছেন, তার সঙ্গে তাঁরা একমত। ঋতব্রতর কথায়, লাস্ট বেঞ্চে বসতেন, খারাপ লাগত, সুখেন্দু শেখর-র  জন্যও খারাপ লেগেছিল। কিন্তু তারপরেও কিছু করার ছিল না।
তাঁর মতে, দলের মধ্যে দীর্ঘদিন ধরে জমে থাকা অসন্তোষ ধীরে ধীরে প্রকাশ্যে আসতে শুরু করেছে।  যদিও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের এই অভিযোগ ও দাবির বিষয়ে এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।