
শীত এলেই বাজারে ভরপুর থাকে টাটকা সবুজ মটরশুঁটি। মিষ্টি ও রান্নায় বহুল ব্যবহৃত এই সবজি শুধু খাবারের স্বাদই বাড়ায় না, রয়েছে পুষ্টিগুণ।
মটরশুঁটিতে রয়েছে প্রচুর ফাইবার। এ ছাড়াও পাওয়া যায় প্রচুর পরিমাণে ভিটামিন এ, ই, কে, ফলিক এসিড, আয়রনসহ বিভিন্ন পুষ্টি উপাদান। পুষ্টিবিদদের মতে, নিয়মিত খাদ্যতালিকায় মটরশুঁটি রাখলে শরীর সুস্থ ও কর্মক্ষম থাকে। মটরশুঁটিতে উদ্ভিজ্জ প্রোটিন রয়েছে। যেসব সবজির মধ্যে কিছু পরিমাণ প্রোটিন আছে তারমধ্যে মটরশুঁটি অন্যতম। মটরশুঁটিতে শরীরের পেশি গঠন ও কোষের ক্ষয় পূরণে সহায়তা করে।এদিকে,মটরশুঁটিতে থাকা আঁশ বা ফাইবার হজম প্রক্রিয়া স্বাভাবিক রাখে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে।মটরশুঁটিতে থাকা ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে। তাই খাদ্যতালিকায় মটরশুঁটি রাখলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে।ওদিকে,মটরশুঁটিতে আছে পটাশিয়াম ও ফাইবার।মটরশুঁটিতে ফাইবারের পরিমাণ বেশি থাকায় এটি রক্তের কোলেস্টেরল কমিয়ে হার্টকে সুস্থ রাখতে সাহায্য করে।পাশাপাশি,মটরশুঁটিতে থাকা লোহা শরীরে রক্ত উৎপাদনে সহায়তা করে, ফলে রক্তশূন্যতার ঝুঁকি কমে। তাই প্রতিনিয়ত খাবারে মটরশুঁটি থাকলে রক্তশূন্যতা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখে।কম ক্যালোরি ও বেশি ফাইবার থাকার কারণে মটরশুঁটি দীর্ঘ সময় পেট ভরা রাখে, যা ওজন নিয়ন্ত্রণে সহায়ক।
এর বাইরে,চোখের স্বাস্থ্যের জন্য মটরশুঁটি গুরুত্বপূর্ণ। মটরশুঁটিতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট লিউটেনিন এবং জিজ্যান্থিন, যা চোখের ম্যাকুলার ডিজেনারেশন সমস্যা কমাতে সাহায্য করে।
