
কলকাতা দখলের হুঙ্কার বোগাস। পাগলের প্রলাপ বলে গুরুত্ব দিতে নারাজ মুক্তিযোদ্ধারা। বিজয় দিবস উপলক্ষ্যে রাজভবনে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বাংলাদেশের মুক্তিযোদ্ধারা।
সেখানেই ব্রিগেডিয়ার জেনারেল আমিনুর রহমান, মুক্তিযোদ্ধা মহম্মদ আলি আফসাররা বলেছেন এমন বক্তব্য সম্পূর্ণই রাজনৈতিক। বাংলাদেশে ভারত-বিদ্বেষের সুর যত জোরালো হচ্ছে, ততই একের পর এক হুমকি হুঁশিয়ারি দিচ্ছেন রাজনৈতিক নেতা থেকে প্রাক্তন সেনাকর্তারা। এরইমধ্যে বাংলাদেশের প্রাক্তন সেনাকর্মী ৪ দিনে কলকাতা দখলের হুমকি দিয়েছিলেন। সেই প্রসঙ্গেই মুক্তিযোদ্ধারা বলেছেন আগে দুই বাংলা তো একই ছিল। ব্রিটিশরা ভাগ করেছে। ইতিহাস, বন্ধুত্ব, গরিমা, ঐতিহ্যের প্রশ্নে দুই দেশ এক এবং ভবিষ্যতে তা থাকবে বলে আশাবাদী ৭১-র বাংলাদেশি যোদ্ধারা। তবে বাংলাদেশে দূতাবাসে হামলা, তাঁদের দেশের জাতীয় পতাকার অবমাননায় কষ্ট পেয়েছেন বলেও জানিয়েছেন তাঁরা।
বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় এসেছিলেন মুক্তিযোদ্ধারা। রাজ্যপালের আমন্ত্রণে রাজভবনে দুই দেশের প্রতিনিধিরা মুক্তিযুদ্ধ সম্পর্কিত আলাপচারিতায় যোগ দিয়েছিলেন।





