গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Sports বিশ্বকাপের অফিসিয়াল গান,ডাই ডাই

    বিশ্বকাপের অফিসিয়াল গান,ডাই ডাই

    0
    6
    ছবি সৌজন্যে : এক্স

    ফুটবল বিশ্বকাপের উত্তাপ ছড়িয়ে দিতে এবার একসঙ্গে গান নিয়ে হাজির হয়েছেন কলম্বিয়ান তারকা শাকিরা ও আফ্রোবিটস আইকন বার্না বয়। ডাই ডাই শিরোনামের এই গানটিকে ২০২৬ ফিফা বিশ্বকাপের অফিসিয়াল অ্যান্থেম হিসেবে প্রকাশ করা হয়েছে।

    নিউইয়র্কে প্রকাশিত এই গানটি লাতিন সুর ও আফ্রোবিটসের মিশেলে তৈরি একটি বহুভাষিক বৈশ্বিক পপ ট্র্যাক। গানের কথায় উঠে এসেছে বিশ্বকাপে অংশ নেওয়া বিভিন্ন দেশের নামও। শাকিরা গেয়েছেন, ব্রাজিল, উরুগুয়ে, আর্জেন্টিনা, কলম্বিয়া। অন্যদিকে বার্না বয়ের অংশে এসেছে মেক্সিকো, জাপান, কোরিয়া, নেদারল্যান্ডসের নাম।গানটির প্রথম কোরাসের পর শাকিরা ও বার্না বয় আলাদা আলাদা অংশ গেয়েছেন এবং পরে একসঙ্গে ডুয়েট করেছেন, যা গানটিকে আরও প্রাণবন্ত করেছে।এই গান প্রকাশের কিছুদিন আগেই জানানো হয়, বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে প্রথমবারের মতো হাফটাইম শো অনুষ্ঠিত হবে। আগামী ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আয়োজিত সেই অনুষ্ঠানে শাকিরা, ম্যাডোনা, বিটিএস একসঙ্গে পারফর্ম করবেন। এই আয়োজনের কিউরেশন করেছেন কোল্ডপ্লের ক্রিস মার্টিন।হাফটাইম শো থেকে ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডের জন্য ১০০ মিলিয়ন মার্কিন ডলার তহবিল সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যা শিশুদের শিক্ষা ও ফুটবলে অংশগ্রহণে সহায়তা করবে।এর আগে গত সপ্তাহে শাকিরা ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামে নাচের একটি ভিডিও প্রকাশ করে,ডাই ডাই গানের আভাস দেন।

    সেখানে তিনি ইংরেজিতে গেয়েছিলেন, এখানে তোমার জায়গা, তুমি এখানেই থাকবে, যা ভক্তদের মধ্যে আগ্রহ তৈরি করে।বিশ্বকাপ অ্যান্থেমে শাকিরার উপস্থিতি নতুন কিছু নয়। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের,ওয়াকা ওয়াকা গানটি ব্যাপক জনপ্রিয়তা পায় এবং এখনো অন্যতম সেরা বিশ্বকাপ সংগীত হিসেবে বিবেচিত।