
অর্ধাহারে বাঁকুড়া এক নম্বর ব্লকের কুমিদ্যা গ্রামের বৈদ্যনাথ দাস মোদক-র মৃত্যুর ঘটনায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।
জানা গিয়েছে, বাঁকুড়া এক নম্বর ব্লকের কুমিদ্যা গ্রামে বসবাস করতেন বছর ৬৫-র বৈদ্যনাথ দাস। স্থানীয় সূত্রে খবর, এক সময় স্থানীয় একটি মিষ্টির দোকানে কাজ করতেন। তবে বার্ধক্যজনিত অসুস্থতার কারণে গত এক বছরেরও বেশি সময় ধরে আর কাজ করতে পারছিলেন না। তখন থেকেই শুরু হয় পরিবারের চরম অনটন।এরই মধ্যে মৃত্যুর কোলে ঢোলে পড়েছেন বৈদ্যনাথ দাস মোদক। যদিও, অনাহারে মৃত্যুর সেকথা মানতে নারাজ রাজ্যের শাসক দলের জনপ্রতিনিধিরা। বাঁকুড়া ১ নম্বর পঞ্চায়েত সমিতি অংশুমান বন্দ্যোপাধ্যায় বলেছেন, বয়স জনিত কারণে মৃত্যু। বৈদ্যনাথের মৃত্যুর জন্য রাজ্যের শাসক দলকে কাঠগোড়ায় তুলেছে বিজেপি।
বিজেপির দাবি, তৃণমূলের নেতা ও জনপ্রতিনিধিরা সরকারি প্রকল্পের কাটমানি আর দূর্নীতি নিয়ে এতটাই ব্যস্ত যে সাধারণ মানুষের ন্যুনতম পরিসেবা নিয়ে তাঁদের কোনও মাথা ব্যথাই নেই।
