গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home National একমাত্র জীবিত বিশ্বকুমার রমেশ

    একমাত্র জীবিত বিশ্বকুমার রমেশ

    0
    100
    ছবি সৌজন্যে : এক্স

    অহমদাবাদের বিমান দুর্ঘটনায় এক যাত্রী প্রাণে বেঁচে গিয়েছেন,জানিয়েছেন অহমদাবাদের পুলিশ কমিশনার জিএ মালিক। সংবাদ সংস্থাকে তিনি জানিয়েছেন,পুলিশ তাঁকে খুঁজে পেয়েছেন।  ১১এ আসনের ওই যাত্রী বর্তমানে হাসপাতালে ভর্তি। তাঁর চিকিৎসা চলছে।

    যাত্রী তালিকা ঘেঁটে দেখা গিয়েছে, ওই যাত্রীর নাম বিশ্বকুমার রমেশ।রমেশ হেঁটে যাচ্ছেন সেই ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।এর আগে বৃহস্পতিবার বিকেলে ঘটনাস্থলে গিয়েছিলেন অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী কে রামমোহন নায়ডু।

    তিনি জানিয়েছিলেন, বিমানের সকল আরোহীই নিহত দুর্ঘটনায়। ঠিক তার পরেই সংবাদ সংস্থা অহমদাবাদের সিপিকে উদ্ধৃত করে জানিয়েছে, গোটা ঘটনায় প্রাণে বেঁচে গিয়েছেন এক জনই। সিপি বলেছেন, সব মিলিয়ে কত জনের মৃত্যু হয়েছে, তা এখনই বলা সম্ভব নয়। যে হেতু লোকালয়ে বিমান ভেঙে পড়েছে, তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।