
পরিবারের সবার নাম বাদ গিয়েছে এসআইআরে। ভোট দিয়ে ফেরার পথে বাড়ির একমাত্র ভোটারের মৃত্যু হয়েছে কেশপুরে। জানা গিয়েছে পশ্চিম মেদিনীপুরের কেশপুরের ১২ নম্বর সরিষাখোলা গ্রাম পঞ্চায়েতের দিঘা বুথে ভোট দিতে গিয়েছিলেন বছর ৫০-র ইসরাতন বিবি।
ভোট দিয়ে ফেরার পথে হঠাৎ করেই মৃত্যু হয়েছে তাঁর। ইসরাতনের বাড়ি কেশপুরের সীমা কেরিনাতে। ইসরাতন বিবির স্বামী জানিয়েছেন এসআইআর-এ পরিবারের ৪ জনেরই নাম বাদ গিয়েছে। একমাত্র তাঁর স্ত্রী ইসরাতনের নাম ছিল। খবর পেয়ে মৃতার বাড়ি যান কেশপুরের তৃণমূল প্রার্থী শিউলি সাহা।
তিনি নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। তাঁর কথায় এসআইআরে পরিবারে। সবার নাম বাদ যাওয়ায় দুশ্চিন্তায় ছিলেন ইসরাতন। এই মৃত্যুর জন্য দায়ী কমিশন।









