
কংগ্রেস মহিলা সংরক্ষণের বিষয়টিকেই ঘেন্না করে, অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর কথায়, মহিলা সংরক্ষণ আটকানোর জন্য কংগ্রেস ষড়যন্ত্র করেছে।
এর আগে যতবার এই বিল পাশের চেষ্টা হয়েছে, ততবার কংগ্রেস বাধা তৈরি করেছে। এবারও কংগ্রেস আর সঙ্গীরা এই বিল আটকাতে একটার পর একটা মিথ্যা বলেছে।প্রতিবার এক বাহানা দিয়ে মহিলা সংরক্ষণ বিল আটকে দিয়েছে কংগ্রেস, তৃণমূল আর ডিএমকে। দেশ রাজনীতির এই প্যাটার্ন বুঝতে পেরেছে। এর নেপথ্য কারণও জেনে গেছে। নারী শক্তি বন্দন বিল আটকানোর অন্যতম কারণ হল, এই পরিবারবাদী পার্টিদের ভয়। কারণ, মহিলারা মজবুত হয়ে গেলে তাঁদের মৌরসীপাট্টা চলে যাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অভিযোগ,কংগ্রেস আর শরিকরা অকারণে ডিলিমিটেশন আটকাতে চাইছে। কারণ, তাদের লক্ষ্য বিভাজনের রাজনীতি। এই বিভাজনের রাজনীতির খেলায় হাওয়া দিচ্ছে।তাঁর কথায়,কংগ্রেস ডিলিমিটেশন নিয়ে মিথ্যা প্রচার করছে। কিন্তু কেন্দ্র আগেই জানিয়েছে, সব রাজ্যের সিট সমান ভাবে বাড়বে। কারও প্রতিনিধিত্ব কমবে না। কিন্তু কংগ্রেস, সপা, তৃণমূল তা মানতেই চাইছে না।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দাবি,ডিলিমিটেশন বিল পাশ হলে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু সব রাজ্যে লোকসভা আসন বাড়ত।
যেমন তামিলনাড়ুর কাছে সুযোগ ছিল, আরও বেশি দ্রাবিড় মানুষকে সংসদে পাঠানোর। তৃণমূলের কাছেও সুযোগ ছিল, বাংলার আরও মানুষকে তাঁরা সংসদে পাঠাতে পারত। সমাজবাদী পার্টিও এতে চুপ ছিল।






