
বিধানসভায় তৃণমূল কংগ্রেস কেন এখনও বিরোধী দলের মর্যাদা পায়নি তার ব্যাখ্যা দিয়েছেন বিধানসভার প্রিন্সিপাল সেক্রেটারি সৌমেন্দ্রনাথ দাস। তিনি জানিয়েছেন তৃণমূলের তরফে বিধানসভার অধ্যক্ষকে চিঠি পাঠিয়েছিলেন দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
চিঠিতে শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা, ফিরহাদ হাকিমকে মুখ্যসচেতক এবং নয়না বন্দ্যোপাধ্যায়, অসীমা পাত্রকে ডেপুটি লিডার হিসেবে ঘোষণা করা হয়েছিল। কিন্তু সেই প্রস্তাবটি কবে পাস করা হয়েছিল, সেই তারিখের উল্লেখ নেই। এমনকি চিঠির সঙ্গে বিধায়কদের স্বাক্ষরও ছিল না। চিঠিটি দেখামাত্র বিষয়টি স্পিকারকে জানানো হয়।
তিনিও বিষয়টি পর্যবেক্ষণে তৃণমূলকে চিঠি দিতে নির্দেশ দেন। যে বিধায়করা তাঁদের দলনেতা নির্বাচন করেছেন তাঁদের স্বাক্ষর করা প্রস্তাবপত্র বিধানসভার সচিবালয়কে পাঠাতে বলেছেন।







