গ্রাম থেকে শহর
News & Much More

32.9 C
Kolkata
32.9 C
Kolkata
More
    Home Kolkata আনন্দপুরে ডেকরেটর্স গুদামের মালিক গ্রেফতার, বাড়ল মৃত্যু 

    আনন্দপুরে ডেকরেটর্স গুদামের মালিক গ্রেফতার, বাড়ল মৃত্যু 

    0
    121
    ছবি সৌজন্যে : ফাইল
    আনন্দপুরের নাজিরাবাদে জোড়া গুদামে আগুন লাগার ঘটনায় বেড়েছে মৃতের সংখ্যা। পুলিশ সূত্রে খবর, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬।
    তবে এখনও নিখোঁজ অনেকে। অন্যদিকে, নাজিরাবাদে ভস্মীভূত ডেকরেটর্সের গুদামের মালিক গঙ্গাধর দাসকে গ্রেফতার করেছে পুলিশ। গাফিলতির জেরে মৃত্যুর অভিযোগে গ্রেফতার হয়েছেন তিনি। ডেকরেটর্সের গুদাম কোম্পানির গুদাম ছিল। সেটিও আগুনে পুড়ে খাক। ওই মোমো কোম্পানির মালিকদের বিরুদ্ধেও একই ধারায় অভিযোগ দায়ের হয়েছে। তবে এখনও পর্যন্ত মোমো কোম্পানির কাউকে গ্রেফতার করা হয়নি। রবিবার রাত ৩টে নাগাদ পূর্ব কলকাতার জোড়া গুদামে আগুন লাগে। সোমবার পেরিয়ে মঙ্গলবারও বিকেল পর্যন্ত সেখানে ধিকিধিকি করে আগুন জ্বলেছে। পুড়ে যাওয়া গুদামের ইতিউতি ছড়িয়ে-ছিটিয়ে ছিল দেহাংশ। ঘটনার সময় ঘটনাস্থলে ঠিক কত জন ছিলেন, তা এখনও নিশ্চিত নয়।
    দগ্ধ দেহাংশ দেখে পরিচয় জানার উপায় নেই। ডিএনএ পরীক্ষা করে পরিচয় নিশ্চিত করা হবে। তবে তাঁরা কারা, কোথাকার বাসিন্দা— তা এখনও জানা যায়নি।