
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলা থেকে সরে গেলেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ক্ষোভপ্রকাশ করে জানিয়েছেন ওর জন্য দলটা শেষ হয়েছে, তারপরেও ঔদ্ধত্য যায়নি।
এই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে আদালতে সওয়াল করেন অয়ন ভট্টাচার্য। শুধু কল্যাণ বন্দ্যোপাধ্যায় নন, তাঁর ছেলে শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায় এবং অন্য জুনিয়র আইনজীবীরাও মামলা থেকে সরে দাঁড়িয়েছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলাটা জরুরি ভিত্তিতে শোনার জন্য তিনিই বিচারপতি কৌশিক চন্দের কাছে আবেদন করেছিলেন। এরপরেই বৃহস্পতিবার শুনানি হয়। কিন্তু রাতে তাঁর ছেলেকে ফোন করে জানানো হয়েছে জুনিয়রস্য জুনিয়র অয়ন ভট্টাচার্য মামলার সওয়াল করবেন। এরপরেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবেন না। এই পেশায় তিনি ৪৫ বছর রয়েছেন। যার জন্য দল শেষ হয়ে গেল তাঁর উদ্ধত মনোভাব কোনওভাবেই মেনে নেবেন না। এই প্রসঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায় বলেছেন কোনও মক্কেল ভরসা না করতে পারলে আইনজীবী পাল্টায়।
এমনটা নয় ওঁর মামলা করলে তিনি উকিল থাকবেন, না করলে উকিল থাকবেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে না থাকলেও দলের কর্মীদের পাশে থাকবেন বলে জানিয়েছেন।
