গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home International ইমরানের বেঁচে থাকার প্রমাণ চায় দল

    ইমরানের বেঁচে থাকার প্রমাণ চায় দল

    0
    47
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খানকে নিয়ে ধোঁয়াশা কাটছে না। পাকিস্তানের সরকার তার মৃত্যুর খবরকে গুজব বলে উড়িয়ে দিলেও তার শারিরীক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন পরিবার ও দল।

    ইমরান খানের ছেলে কাসিম খান সোশ্যাল মিডিয়া এক্স-এ দাবি করেছেন,গত সপ্তাহে তার ভাই বাবার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, কিন্তু পুলিশ তাকে নৃশংসভাবে লাঞ্ছিত করেছে। পরিবারের সঙ্গে কোনো যোগাযোগের সুযোগ দিচ্ছে না, এমনকি কোনো ফোন কল বা সাক্ষাৎ করাও বন্ধ রাখা হয়েছে। তিনি বলেছেন, বাবার জীবিত থাকার কোনো প্রমাণ নেই, যা তার পরিবারের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।এর আগে তেহরিক-ই-ইনসাফও তার সঙ্গে জরুরি সাক্ষাতের অনুমতির আবেদন করেছে। দলটি বলছে, তিন সপ্তাহেরও বেশি সময় ধরে পরিবার ও আইনজীবীদের তাকে দেখার সুযোগ দেওয়া হচ্ছে না। দলের মুখপাত্র জুলফিকার বুখারি বলেছেন, ৪ নভেম্বরের পর থেকে কেউ ইমরনে খানের সঙ্গে সাক্ষাৎ করতে পারেনি।কেন সাক্ষাৎ করতে দেওয়া হচ্ছে না তাও জানানো হয়নি।

    প্রাক্তন প্রধানমন্ত্রীর মর্যাদা থাকা সত্ত্বেও তার সঙ্গে সাক্ষাৎ ও চিকিৎসা সহায়তা থেকে বঞ্চিত করা হচ্ছে।এদিকে আদিয়ালা জেল কর্তৃপক্ষ সব অভিযোগ জোরালোভাবে অস্বীকার করেছে। তার জোর দিয়ে বলেছে, ৭৩ বছর বয়সী ইমরান খান কারাগারেই আছেন ও তার শারীরিক অবস্থাও ভালো আছে।ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে আছেন। দুর্নীতির অভিযোগে তিনি ১৪ বছরের সাজা ভোগ করছেন।