
মেদিনীপুরে স্যালাইনকাণ্ডের মধ্যে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু ঘিরে ধুন্ধুমার সিউড়ি। বন্ধ্যাত্বকরণের পর অসুস্থ হয়ে রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পরিবারের। তাঁদের আরও অভিযোগ সকালে চিকিৎসকের দেওয়া একটি ওষুধ খাওয়ার পরেই মৃত্যু হয় মহিলার।
এরপরেই ক্ষোভে ফেটে পড়েন পরিবারের লোকজন। হাসপাতালের নিরাপত্তারক্ষীদের সঙ্গে ধস্তাধস্তি বেধে যায় মৃতের আত্মীয়দের। কার্যত একই ছবি বারাসতে। জানা গিয়েছে বারাসতের প্রতাপাদিত্য রোডের বাসিন্দা বছর ৬২-র মঞ্জুলা দেব তিন তলা বাড়ির ছাদের ওপর থেকে নিচে পরে গিয়েছিলেন। তাঁকে বারাসত মেডিক্যাল কলেজের সার্জিক্যাল বিভাগে ভর্তি করা হযেিল। হাসপাতালের তরফে রোগীর শারীরিক অবস্থার উন্নতির কথা বলা হয। পরিবারের অভিযোগ তাঁরা হাসপাতালে পৌঁছে দেখেন রোগীর অবস্থা সঙ্কটজনক।
সিটিস্ক্যান, এক্স রে করতে বলা হলেও হাসপাতালের কোনও কর্মী নিয়ে যায়নি। এরপরেই কার্যত বিনা চিকিৎসায় মৃত্য হয় বলে অভিযোগ। এরপরেই হাসপাতালে বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন পরিবারের লোকজন।






