গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home East Medinipur নন্দীগ্রাম আন্দোলনে সিপিএমের সঙ্গে মিলেছিলেন শুভেন্দুঃ মমতা 

    নন্দীগ্রাম আন্দোলনে সিপিএমের সঙ্গে মিলেছিলেন শুভেন্দুঃ মমতা 

    0
    301
    ছবি সৌজন্যে :ফেসবুক

    নন্দীগ্রামের আন্দোলনে সিপিএমের সঙ্গে শুভেন্দু অধিকারী মিলেছিলেন। বিস্ফোরক অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

    নাম না করে তমলুকের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আগে সিপিএমকে হারানোর কাজ করেছিলেন। এখন বিজেপিকে হঠানোর কাজ করছেন। তাঁর দাবি কমিশন বাংলার অফিসারদের ভিন রাজ্যে পাঠিয়ে দিচ্ছে। পুলিশের হাত থেকে সব ক্ষমতা কেড়ে বাহিনীকে দিয়ে নির্বাচন পরিচালনার পরিকল্পনা করেছে। দেখে দেখে লোক নিয়ে আসা হয়েছে যাতে লোডশেডিং করে কাজ করতে পারে বিজেপি।

    তমলুকের সভা থেকে চ্যালেঞ্জ করে বলেছেন চতুর্থবারের জন্য ফের রাজ্যে ক্ষমতায় আসবে তৃণমূল।