
শান্তি আলোচনার সাফল্যের নেপথ্যে বড় বাধা ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে দীর্ঘ দিন ধরে তৈরি হওয়া অবিশ্বাস! এমনটাই মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। তিনি বলেছেন, সেই অবিশ্বাস না-কাটলে রফাসূত্র বার হওয়া বস্তুত কঠিন।
আর এই অবিশ্বাস রাতারাতি সমাধান করা সম্ভব নয় বলেই মনে করেন জেডি ভান্স। তিনি জোর দেন, সময়ের সঙ্গে সঙ্গে অবিশ্বাস কেটে যাবে। মিলবে সমাধান।মঙ্গলবার, স্থানীয় সময় এক অনুষ্ঠানে ইরান-আমেরিকা শান্তিবৈঠকের ব্যর্থতার কারণ নিয়ে প্রশ্নের জবাবে অবিশ্বাসের কথা বলেছেন জেডি ভান্স। তাঁর মতে, এই অবিশ্বাসই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসাবে রয়ে গিয়েছে। তবে ভান্স আশাবাদী, শীঘ্রই ইতিবাচক কোনও পদক্ষেপ হবে। তাঁর কথায়, ইরানিরা একটি চুক্তিতে পৌঁছোতে চান। গত ৪৯ বছরে আমেরিকা এবং ইরান সরকারের মধ্যে এই পর্যায়ে এমন বৈঠক কখনও হয়নি।









