শর্মিষ্ঠার বিরুদ্ধে মামলা করা ব্যক্তি নিখোঁজ, দাবি তাঁর বাবার!

0
120
ছবি সৌজন্যে : এক্স
গুরুগ্রামের আইন ছাত্রী শর্মিষ্ঠা পানোলির বিরুদ্ধে এফআইআর করা ব্যক্তির কোনও খোঁজ মিলছে না। অভিযোগকারী ওয়াজাহাত খানের বাবা দাবি করেছেন, গত রবিবার রাত থেকে তাঁকে দেখা যাচ্ছে না এবং পানোলির গ্রেফতারের পর থেকেই পরিবার হুমকি ফোন পাচ্ছিল বলেও অভিযোগ করেছেন তিনি।
অপারেশন সিঁদুর নিয়ে নীরব থাকায় সংখ্যালঘু বলিউড সেলিব্রেটিদের নিয়ে বিতর্কিত পোস্ট করেছিলেন শর্মিষ্ঠা। যদিও পরে সেই পোস্ট মুছে দিয়ে ক্ষমা চেয়েছিলেন তিনি। তাঁর সেই সাম্প্রদায়িক মন্তব্যের জেরে রবিবার কলকাতা পলিশ তাঁকে গ্রেফতার করে।
শর্মিষ্ঠার গ্রেফতারির পর থেকেই তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিজেপির বেশ কয়েকজন নেতা তাঁর মুক্তি দাবি জানিয়েছেন। এদিকে ওয়াজাহাত খানের বিরুদ্ধেও হিন্দুধর্ম অবমাননার অভিযোগে অভিযোগ দায়ের করা হয়েছে।