গ্রাম থেকে শহর
News & Much More

21 C
Kolkata
21 C
Kolkata
More
    Home National মেয়ের সামনে যাত্রীকে মেরে রক্তাক্ত করল পাইলট!

    মেয়ের সামনে যাত্রীকে মেরে রক্তাক্ত করল পাইলট!

    0
    90
    ছবি সৌজন্যে : এক্স
    দিল্লি বিমানবন্দরের টার্মিনাল ১-এ মেয়ের সামনেই যাত্রীকে মেরে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে এক পাইলটের বিরুদ্ধে।
    স্পাইসজেট বিমানের যাত্রী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের এক পাইলটের বিরুদ্ধে এমনই গুরুতর অভিযোগ এনেছেন। বিমানযাত্রী অঙ্কিত দেওয়ান দাবি করেছেন যে বিমানের বোর্ডিং লাইন ভেঙে পাইলট এগিয়ে গেলে তিনি সেই ঘটনার প্রতিবাদ করেন। এতেই পাইলট, ক্যাপ্টেন বীরেন্দ্র কেবল তাঁর সঙ্গে সাথে খারাপ ব্যবহারই করেননি বরং তাঁকে শারীরিকভাবেও লাঞ্ছিতও করেছেন। মারধরের পর তিনি অসুস্থ হয়ে পড়েন বলেও অভিযোগ করেছেন স্পাইসজেট বিমানের যাত্রী অঙ্কিত দেওয়ান। যাত্রীকে পাইলটের লাঞ্ছিত করার ভিডিও ও ছবি ভাইরাল হওয়ার পর সোশ্যাল মিডিয়াজুড়ে উঠেছে বিতর্কের ঝড়। নির্যাতিত ব্যক্তি জানিয়েছেন তাঁর মেয়ে ও পরিবারের সামনেই ঘটনাটি ঘটেছে।
    ঘটনায় তাঁর মেয়ে হতবাক হয়ে গিয়েছেন বলেও অভিযোগ করেছেন। অভিযোগ ওঠার পরেই এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস এক বিবৃতিতে বলেছে যে তারা এই ধরনের আচরণের তীব্র নিন্দা জানাচ্ছে।