রাত চশমা পড়েননি পাইলট? বিমান-কাণ্ডে উঠছে প্রশ্ন 

0
147
ছবি সৌজন্যে : এক্স
চপারের পাইলট রাতের চশমা না পড়ার কারণেই কি বিমান দুর্ঘটনা। ওয়াশিংটনের বিমান দুর্ঘটনায় ব্ল্যাকবক্স খতিয়ে দেখে একাধিক প্রশ্ন তুলছেন তদন্তকারীরা। তদন্তকারীদের দাবি, ঘটনার সময় হয়তো সেনাবাহিনীর হেলিকপ্টারের পাইলট রাতচশমা পরেননি।
সেই কারণেই কি চপারটি প্রয়োজনের চেয়ে বেশি উঁচুতে উঠে গিয়েছিল। ব্ল্যাকবক্স থেকে পাওয়া শেষ মুহূর্তের কথোপকথন এবং বিমানের যাবতীয় তথ্য বিশ্লেষণ চলছে। এখনও দুর্ঘটনার কারণ নিশ্চিত করতে পারেনি আমেরিকার ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফ্‌টি বোর্ড।  তদন্তকারী সংস্থা জানিয়েছে, দুর্ঘটনার সময়ে যাত্রিবাহী বিমানটির উচ্চতা ছিল ৩২৫ ফুট। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় এনটিএসবির তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, সেনার চপারটি ২০০ ফুটের বেশি উচ্চতায় উড়ছিল, ওই রুটে যা সর্বোচ্চ। অর্থাৎ, সর্বোচ্চ সীমা পেরিয়ে গিয়েছিল চপার। বিমানের ব্ল্যাকবক্স এবং তথ্য রেকর্ডকারী যন্ত্র থেকে এই তথ্যগুলি পাওয়া গিয়েছে। বিমানের ব্ল্যাকবক্স থেকে জানা গিয়েছে, দুর্ঘটনার এক সেকেন্ড আগে পাইলট কোনও মৌখিক বার্তা পেয়েছিলেন। বিমানের মুখ উপরের দিকে তোলা হয়েছিল। কিন্তু তার পরমুহূর্তেই তীব্র সংঘর্ষের শব্দ শোনা যায়। সেনাবাহিনীর চপারটিতে মোট তিন জন ছিলেন। তাঁদের মধ্যে দু’জনের নাম আগেই প্রকাশ করা হয়েছিল। বিমানের সঙ্গে সংঘর্ষের মৃত্যু হয়েছে স্টাফ সার্জেন্ট রিয়ান অস্টিন ও’হারা এবং চিফ ওয়ারান্ট অফিসার অ্যান্ড্রু লয়েজ ইভ্‌স।
এ ছাড়া, যাত্রিবাহী বিমানটিতে মোট ৬৭ জন ছিলেন। প্রত্যেকেরই মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আমেরিকার প্রশাসন। এখনও পর্যন্ত ৪২টি দেহ উদ্ধার করা হয়েছে নদী থেকে। অনেককে পরিবার শনাক্তও করেছে।