৪৫ ভারতীয়র দেহ নিয়ে কুয়েত থেকে দেশে ফিরল বিমান 

0
179
The plane returned home from Kuwait with the bodies of 45 Indians
The plane returned home from Kuwait with the bodies of 45 Indians
কুয়েতের বহুতল আবাসনে আগুন লাগার ঘটনায় নিহত ৪৫ জন ভারতীয়ের দেহ ফিরিয়ে নিয়ে আসা হয়েছে দেশে। শুক্রবার ভোরে বায়ুসেনার একটি বিমান কুয়েত থেকে কেরলের উদ্দেশে রওনা দেয়।
সকাল ১১টা নাগাদ বিমানটির কোচি বিমানবন্দরে অবতরণ করে।প্রাথমিক ভাবে জানা গিয়েছে, নিহত ভারতীয় শ্রমিকদের মধ্যে অধিকাংশই কেরল এবং দক্ষিণ ভারতের অন্য রাজ্যগুলির বাসিন্দা। তাই বিমান প্রথমে কোচি বিমানবন্দরে অবতরণ করেছে।বিমানবন্দরেই রাখা থাকছে শববাহী অ্যাম্বুল্যান্স।সেখান থেকে দেহগুলি শ্রমিকদের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।এরপর যে সকল নিহত শ্রমিকের বাড়ি উত্তর এবং পূর্ব ভারতের রাজ্যগুলিতে, তাঁদের দেহ নিয়ে দিল্লির উদ্দেশে রওনা দেয় বিমানটি।বিমানে ছিলেন কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিংও।এদিকে কুয়েত প্রশাসনের তরফে জানানো হয়েছে, তারা ৪৫ জন ভারতীয়ের দেহ শনাক্ত করতে পেরেছে। নিহতদের মধ্যে তিনজন ফিলিপিন্সের বাসিন্দা। দেহগুলির অধিকাংশই আগুনের গ্রাসে অর্ধদগ্ধ হয়ে গিয়েছিল। নিহতদের পরিচয় সম্পর্কে নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত নেয় কাতার প্রশাসন। ভারতীয় দূতাবাসের তরফে জানানো হয়েছে, নিহত ভারতীয়দের মধ্যে ২৩ জন কেরল, সাত জন তামিলনা়ড়ু, তিন জন উত্তরপ্রদেশ, দু’জন ওড়িশা এবং এক জন করে বিহার, পঞ্জাব, কর্নাটক, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, হরিয়ানা এবং পশ্চিমবঙ্গের বাসিন্দা।