পুলিশ কোনও কথা শুনছে না, বিস্ফোরক মমতা 

0
33
ছবি সৌজন্যে : নিজস্ব

নির্বাচনের দিন পুলিশ কোনও কথা শুনছে না। দ্বিতীয় দফা ভোটের দিন এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছেন নির্বাচন কমিশনের পুলিশ অবজার্ভারদের নিয়েও। তিনি অভিযোগ করেছেন, কিছু অবজার্ভার নিয়ে আসা হয়েছে বিভিন্ন জায়গা থেকে। অনেক পুলিশ অফিসারও নিয়ে আসা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, তিনি সারা রাত জেগেছিলেন। অবজার্ভারেরা লোকাল থানায় গিয়ে তৃণমূল কর্মীদের গ্রেফতার করার জন্য চাপ দিচ্ছে। চক্রবেড়িয়ার ৭০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে বাড়ি থেকে বার হতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। সেই অভিযোগ পেয়েও ওই ওয়ার্ডে যান মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানকার একটি বুথের বাইরে বেশ কিছু ক্ষণ বসে থাকেন তিনি। কথা বলেছেন দলীয় নেতা-কর্মীদের সঙ্গে। তার পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় বাহিনী, পুলিশ পর্যবেক্ষকদের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন তৃণমূল নেত্রী। তিনি বলেছেন, সকলে চাই নির্বিঘ্নে ভোট মিটুক। তবে বাইরে থেকে অনেক পুলিশ অফিসার নিয়ে এসেছে। তারা বাংলাকে বোঝে না। পর্যবেক্ষকেরা থানায় গিয়ে গিয়ে চাপ সৃষ্টি করছে।

শুধু তৃণমূল কংগ্রেসকে নিশানা করা হচ্ছে। বলা হচ্ছে, সব তৃণমূলের এজেন্টকে গ্রেফতার করতে হবে।