সওকতকে রাস্তায় ঘোরালো পুলিশ

0
18
ছবি সৌজন্যে : নিজস্ব
এক সময় যে রাস্তা দিয়ে কনভয় ছুটিয়ে যেতেন। বৃহস্পতিবার সেখানেই একটি মামলার পুনর্নির্মাণে সওকত মোল্লাকে রাস্তা দিয়ে হাঁটালো পুলিশ।
জীবনতলা বাজার এলাকায় ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে দেখে মাছ চোর গানটিও বাজায় জনতা। চোর চোর স্লোগানও দিতে থাকেন তাঁরা। প্রসঙ্গত এদিনই জীবনতলা থানার মৌখালিতে মাতলা নদীর চরে সওকত মোল্লার ছেলের ক্যাফে ভেঙে দিয়েছে প্রশাসন। এদিকে বাবাকে এভাবে রাস্তায় হাঁটানোয় ক্ষোভে ফেটে পড়েন সওকত মোল্লার মেয়ে। তাঁর অভিযোগ আদালতের নির্দেশ অমান্য করছে পুলিশ। এর বিরুদ্ধে কোর্টে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ছাব্বিশের ভোটে ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক সওকত মোল্লাকে ভাঙড়ে প্রার্থী করেছিল তৃণমূল। কিন্তু আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির কাছে হেরে যান তিনি।
ভাঙড় বিস্ফোরণকাণ্ডে ইতিমধ্যেই এনআইএ-র হাতে গ্রেফতার হয়েছেন সওকত মোল্লা। তাঁর বিরুদ্ধে নতুন করে ধর্ষণের মামলাও যুক্ত হয়েছে।