গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home Murshidabad জাতীয় পতাকা উত্তোলনে বাধা পুলিশের, সরব গৌরিশঙ্কর

    জাতীয় পতাকা উত্তোলনে বাধা পুলিশের, সরব গৌরিশঙ্কর

    0
    322
    ছবি সৌজন্যে : নিজস্ব
    মুর্শিদাবাদে জাতীয় পতাকা উত্তোলনে পুলিশের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ তুলেছেন বিজেপি বিধায়ক গৌরিশঙ্কর ঘোষ। প্রশ্ন তুলেছেন এটা পশ্চিমবঙ্গ, না বাংলাদেশ।
    গৌরিশঙ্কর ঘোষের অভিযোগ মুর্শিদাবাদ লালবাগ পুরসভার ৭ নম্বর ওয়ার্ডে স্টেশন সংলগ্ন মাঠে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন। কিন্তু প্রশাসনের তরফে বাধা দেওয়া হয়। তাঁর অভিযোগ ওই মাঠে কালীপুজো, চড়কের মেলা কোনও কিছুই হতে দেওয়া হয় না। এর আগে ২০২২-এও বাধা দিয়েছিল প্রশাসন। ওয়াকফ সম্পত্তির জমি বলে বাধা দেওয়া হয়েছিল।
    গৌরিশঙ্করের দাবি আরটিআই করে জানা যায় ওই জমি স্বরাষ্ট্রমন্ত্রকের। তারপরেও প্রশাসন বাধা দিয়েছে বলে অভিযোগ করেছেন বিজেপি বিধায়ক। অথচ ওই মাঠ পুরসভা, পুলিশ ব্যবহার করে।