
বিশ্ববাজারে বাড়ছে জ্বালানি তেলের দাম। শীত বাড়ায় জ্বালানির চাহিদা বৃদ্ধি এবং চীনের ইনসেনটিভ প্যাকেজের কারণে আস্থা ফিরেছে বিনিয়োগকারীদের মাঝে। চীনের প্রবৃদ্ধির পালে হাওয়া লাগবে, এই পরিপ্রেক্ষিতে তেলের দাম বেড়েছে।
রিপোর্টে বলা হয়েছে বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ১৫ সেন্ট বা ০.২ শতাংশ বেড়ে ৭৬.৬৬ ব্যারেল উঠেছে।এছাড়া, ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২২ সেন্ট বা ০.৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ৭৪.১৮ ডলারে উঠেছে। এতে ১১ অক্টোবরের পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম এখন সর্বোচ্চ।এদিকে, নিজেদের অর্থনীতি চাঙা করতে বিভিন্ন ইনসেনটিভ দিয়েই যাচ্ছে চীন। দু দিন আগে ২০২৫ সালে দীর্ঘমেয়াদি বন্ডের মাধ্যমে বাজারে আরো অর্থ সরবরাহের পরিকল্পনা ঘোষণা করে চীনের সরকার।ব্যবসা-বাণিজ্যে গতি আনতেই তাদের এই উদ্যোগ।
এছাড়া. চীনের কেন্দ্রীয় ব্যাংক ঘোষণা করেছে যে, প্রয়োজন হলে ব্যাংকের নগদ জমা সংরক্ষণের হার ও সুদহার কমানো হবে। অর্থাৎ ব্যাংকের হাতে যথেষ্ট পরিমাণে লিকুইড মানি ধরে রাখার লক্ষ্যেই এ কথা বলেছে তারা।







