বাড়তে চলেছে তামাকজাত পণ্যের দাম

0
60
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
নতুন বছরে ধূমপায়ীদের জন্য দুঃসংবাদ। আগামী ১লা ফেব্রুয়ারি থেকে তামাকজাত পণ্যের ওপর নয়া শুল্ক আরোপ করতে চলেছে কেন্দ্রীয় সরকার। পানমশলার ওপরেও নয়া সেস আরোপ করা হবে।
কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এতদিন সিগারেট, তামাকজাত পণ্যে যে কমপেনসেশন সেস বসত সেটা প্রত্যাহার করে নেওয়া হবে। যা জিএসটি এখন রয়েছে, তার উপরে অতিরিক্ত এই শুল্ক চাপবে। ১ ফেব্রুয়ারি থেকে পান মশলা, সিগারেট, তামাকজাত পণ্যের উপরে ৪০ শতাংশ জিএসটি বসবে। বিড়িতে বসবে ১৮ শতাংশ জিএসটি অর্থাৎ তামাক এবং পান মশলার উপর নতুন কর জিএসটি হারের অতিরিক্ত হবে। অন্যদিকে ওই নোটিশ থেকে জানা যাচ্ছে, পান মশলার উপর স্বাস্থ্য ও জাতীয় নিরাপত্তা কর আরোপ করা হবে।
আর তামাক এবং সংশ্লিষ্ট পণ্যের উপর অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে। জর্দা মেশানো তামাক এবং গুটখা প্যাকিংয়ের যে মেশিন আছে তার উপরও শুল্ক বসবে। অর্থ মন্ত্রকের এই নির্দেশিকায় এখন চাপে পড়ে গিয়েছেন ধূমপায়ীরা। ২০২৫ সালের ডিসেম্বর মাসেই লোকসভা এবং রাজ্যসভায় নতুন দুটি বিল পাশ করা হয়। তার ফলেই এবার বাড়তে চলেছে সিগারেট-সহ তামাকজাত পণ্যের দাম।