গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Newsdesk স্মারক নিলামে তুললেন প্রধানমন্ত্রী 

    স্মারক নিলামে তুললেন প্রধানমন্ত্রী 

    0
    153
    প্রতি বছরের মতো এবারও নিজের পাওয়া স্মারকগুলি নিলামে তুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী জানিয়েছেন, প্রতি বছরই বিভিন্ন অনুষ্ঠান ও সভায় পাওয়া স্মারকগুলি নিলামে তোলেন তিনি।
    সেই অর্থ নমামি গঙ্গে প্রকল্পে দান করা হয়।  এই বছরের নিলাম শুরু হয়ে গিয়েছে। প্রসঙ্গত, এই অনলাইন নিলামে ৬০০-রও বেশি স্মারক রয়েছে, যেগুলি প্রধানমন্ত্রী বিভিন্ন সভা ও সমাবেশে উপহারস্বরূপ পেয়েছেন। এরমধ্যে রয়েছে নানা ভাস্কর্য, চিত্র, দেশীয় শিল্পনিদর্শন থেকে শুরু করে ২০২৪ প্যারা অলিম্পিকের নানা স্মারকও। সংশ্লিষ্ট ওয়েবসাইটে নাম নথিভুক্ত করে যে কেউ এগুলি সংগ্রহ করতে পারবেন। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন কেন্দ্রের মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতও। তিনি বলেছেন, এই উদ্যোগ ইতিহাসকে আরও আপন করে নিতে মানুষকে উদ্বুদ্ধ করবে। সেই সঙ্গে তাঁরা এই মহৎ উদ্যোগেও শামিল হতে পারবেন।