গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National প্রধানমন্ত্রী বড় মনের পরিচয় দিয়েছেন: সুপ্রিয়া সুলে

    প্রধানমন্ত্রী বড় মনের পরিচয় দিয়েছেন: সুপ্রিয়া সুলে

    0
    102
    ছবি সৌজন্যে : এক্স
    পহেলগাঁও হামলা, ভারতের অপারেশন সিঁদুর অভিযান নিয়ে কেন্দ্রের সর্বদলীয় প্রতিনিধি দলের নেতৃত্ব বিরোধী নেতাদের নিযুক্ত করে প্রধানমন্ত্রী বড় মনের পরিচয় দিয়েছেন। লোকসভায় অপারেশন সিঁদুর নিয়ে বিতর্কে এই মন্তব্য করেছেন এনসিপি সাংসদ তথা শরদ পাওয়ারের কন্যা সুপ্রিয়া সুলে।
    পহেলগাঁও জঙ্গিহানা, অপারেশন সিঁদুর এবং সন্ত্রাসবাদ দমনে ভারতের অনমনীয় মনোভাব গোটা বিশ্বের সামনে তুলে ধরতে সব দলের সাংসদদের নিয়ে ডেলিগেশন টিম তৈরি করা হয়েছিল, তার সদস্য ছিলেন সুপ্রিয়া সুলে।
    লোকসভায় দাঁড়িয়ে সুপ্রিয়া সুলে বলেছেন, যখন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুর কাছ থেকে ফোন পেয়েছেন, তিনি তাঁকে বলেছিলেন, যে তাঁকে দেশের জন্য ১০ দিন সময় দিতে হবে। এটা প্রধানমন্ত্রীর মাহাত্ম্য যে তিনি বিরোধী নেতাদের প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার ওপর আস্থা রেখেছিলেন।