গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home Kolkata ১৮,৭০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রীর

    ১৮,৭০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রীর

    0
    24
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    পশ্চিমবঙ্গ সফরে এসে ১৮ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্পের ঘোষণা এবং উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বেশ কয়েকটি জাহাজ চলাচল ও বন্দর-সম্পর্কিত প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করছেন।
    হলদিয়া ডক কমপ্লেক্সে পাঁচ নম্বর বার্থের সংস্কারের  উদ্বোধন করেছেন। যা দ্রুত  পরিবেশ-বান্ধব পণ্য পরিবহন সক্ষম করবে। তিনি খিদিরপুর ডকের সংস্কারের প্রকল্পেরও উদ্বোধন করেছেন। তিনি জানিয়েছেন , রেলকে আধুনিক করার কাজ করছে কেন্দ্র। পশ্চিমবঙ্গ যেন পিছিয়ে না থাকে, সেই প্রয়াস শুরু করেছেন তাঁরা। সড়ক এবং রেল যোগাযোগ যতটা গুরুত্বপূর্ণ, জলপথের সংস্কারও ততটাই প্রয়োজনীয় বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
    তিনি বলেছেন, হলদিয়া ডক কমপ্লেক্সে এ জন্য সংস্কার হচ্ছে। কলকাতা ডকেও সংস্কার হচ্ছে। এর ফলে পূর্ব ভারতের লজিস্টিক সিস্টেম আরও উন্নতি হবে।