
ভূমিধসের ১১ দিন পর অবশেষে ওয়ানড় সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।আগামী ১০ আগস্ট ভূমিধসে বিপর্যস্ত ওয়ানড়ে পৌঁছে সেখানকার পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন তিনি।
পাশাপাশি কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ও রাজ্যপাল আরিফ মহম্মদ খানের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাঁর। উল্লেখ্য ৩০ জুলাই মধ্যরাতে ভয়াবহ ধস নামে ওয়ানাড়ের পাহাড়ি এলাকায়।কয়েক মুহূর্তের মধ্যেই ধ্বংসস্তুপে পরিণত হয় গোটা এলাকা।দুর্ঘটনার খবর পেয়ে বিপর্যয় মোকাবিলা বাহিনীর পাশাপাশি উদ্ধারকাজে নামে দেশের তিন সেনা।এই দুর্ঘটনায় সরকারি হিসেবে মৃত্যু হয়েছে ২২৪ জনের। যদিও বেসরকারি মতে মৃতের সংখ্যা ৪০০ ছাড়িয়ে গিয়েছে।ভয়ংকর সেই দুর্ঘটনার ১১ দিন পর অবশেষে ওয়ানড়ে যাচ্ছেন দেশের প্রধানমন্ত্রীর। খবর,ওই দিন বিশেষ বিমানে কন্নুর যাবেন মোদি। সেখান থেকে হেলিকপ্টারে করে পর্যবেক্ষণ পর্যবেক্ষণ করবেন দুর্ঘটনাগ্রস্ত এলাকা।এর পর বেশকিছু ত্রাণ শিবিরে গিয়ে কথা বলবেন দুর্ঘটনায় বেঁচে ফেরা প্রত্যক্ষদর্শীদের সঙ্গে।বর্তমানে এই ত্রাণ শিবিরগুলিতে ঠাঁই নিয়েছেন ১০ হাজারের বেশি মানুষ।সেখান থেকে হয়ে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এবং রাজ্যপালের সঙ্গে এই বিষয়ে বৈঠক করার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।






