গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Newsdesk অস্ট্রিয়ায় প্রধানমন্ত্রী, বন্দে মাতরমে জানানো হল স্বাগত

    অস্ট্রিয়ায় প্রধানমন্ত্রী, বন্দে মাতরমে জানানো হল স্বাগত

    0
    109
    The Prime Minister of Austria Bande Mataram was welcomed
    The Prime Minister of Austria Bande Mataram was welcomed
    রাশিয়া সফর শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পৌঁছতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন সে দেশের চ্যান্সেলর কার্ল নেহামার। ভিয়েনায় পৌঁছতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানাতে অর্কেস্ট্রায় বাজানো হয় বন্দে মাতরম গানের সুর।
    তাঁকে ধন্যবাদ জানিয়ে নিজের এক্স হ্যান্ডেলে ছবিও পোস্ট করেছেন প্রধানমন্ত্রী মোদী। এই সফরের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন অস্ট্রিয়ার চ্যান্সেলার ৷ এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তোলা ছবি পোস্ট করে তিনি লিখেছেন, অস্ট্রিয়াতে স্বাগত জানাতে পেরে আনন্দিত। দীর্ঘ কয়েক যুগ ধরে অস্ট্রিয়া এবং ভারতের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক রয়েছে । মঙ্গলবার বিমানমন্দরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন সেখানে উপস্থিত ছিলেন অস্ট্রিয়ার বিদেশমন্ত্রী আলেকজেন্ডার শ্যালেনবার্গ এবং সেদেশে ভারতের রাষ্ট্রদূত শম্ভু কুমারন ৷  উল্লেখ্য, ৪১ বছর পর ভারতের কোনও প্রধানমন্ত্রী অস্ট্রিয়া সফর করছেন ৷